Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জুমার নামাজের সময় পানি খেতে চেয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার লুট

BN DESK
10 October 2025, 10:26 PM পড়তে ১ মিনিট
জুমার নামাজের সময় পানি খেতে চেয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার লুট

নিউজ ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার নারায়ণপুর গ্রামে আখাউড়ায় এক নারীকে নিজ ঘরে বেঁধে স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পানি খাওয়ার কথা বলে বাড়িতে ঢুকে এ ঘটনা ঘটানো হয় বলে জানান ভুক্তভোগীর স্বজনেরা।

 শুক্রবার (২৩ মে) দিনেদুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় পৌর এলাকার নারায়ণপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে এক নারী পানি খাওয়ার কথা বলে প্রবেশ করেন। এসময় তার সঙ্গে থাকা পুরুষ ব্যক্তিটিও বাড়ি খালি থাকার সুযোগে ঘরে ঢুকে পড়েন। পরে দেশীয় অস্ত্র দেখিয়ে জয়নাল মিয়ার স্ত্রীকে বেঁধে ও মুখে কাপড় গুঁজে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যান তারা। এসময় ওই গৃহবধূ ডাক-চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে। পরে স্থলবন্দরের কাছাকাছি এলাকা থেকে সন্দেহভাজন দুজনকে আটক করে থানায় খবর দেওয়া হয়। সেই সময় তল্লাশি করে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ছুরি, গ্লাভস ও কিছু স্বর্ণালংকার।

আটককৃতরা হলেন- জেলার কসবা উপজেলার চন্ডিদ্বার গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইফুল ইসলাম সানি (২৪) ও চক চন্দ্রপুর গ্রামের সুমাইয়া আক্তার (১৯)। তারা আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ায় একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতেন।


জয়নাল মিয়ার আত্মীয় ফরহাদুল ইসলাম পারভেজ বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে আটক করে থানায় নিয়ে গেছে। তবে, আটককৃতদের কাছ থেকে সব স্বর্ণ উদ্ধার করা যায়নি। কিছু স্বর্ণালংকার তারা গিলে ফেলেছে।’’

জয়নাল মিয়া বলেন, ‘‘জুমার নামাজের সময় বাড়ির পুরুষ সদস্যরা বাড়িতে ছিলেন না। এই সুযোগে দুজন বাড়িতে ঢুকে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিব।’’

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ‘‘আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

জুমার নামাজের সময় পানি খেতে চেয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার লুট

B
BN DESK | 23 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার