Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জুলাই আন্দোলন : বাড়ির ছাদে গুলিতে নিহত শিশু রিয়ার মৃত্যুর এক বছর পর মামলা

BN DESK
10 October 2025, 01:56 PM পড়তে ১ মিনিট
জুলাই আন্দোলন : বাড়ির ছাদে গুলিতে নিহত শিশু রিয়ার মৃত্যুর এক বছর পর মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে নিজ বাসার ছাদে গুলিতে নিহত ছয় বছর বয়সী রিয়া গোপের মৃত্যুর প্রায় এক বছর পর পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা করেছে। গতকাল মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক আবু রায়হান বাদী হয়ে আওয়ামী লীগের অজ্ঞাতপরিচয় ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করেন।

রিয়া গোপ নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকার দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল। গত বছর সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিও হয়েছিল। পুলিশ জানিয়েছে, নিহত শিশুটির পরিবার মামলা করতে রাজি না হওয়ায় তারা হত্যা মামলাটি করেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত বছরের ১৯ জুলাই নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া থেকে ২ নম্বর রেলগেট এলাকায় মিছিল বের করেন শিক্ষার্থীরা। ওই দিন বিকেল চারটার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০-২০০ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলকারীদের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করে। একপর্যায়ে তাদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হয় রিয়া। ওই সময় সে নয়ামাটি এলাকার নিজ বাড়ির পাঁচতলা ছাদে খেলছিল। ওই অবস্থায় রিয়ার মাথায় গুলিটি লাগে। তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ২৪ জুলাই মারা যান রিয়া।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, শিশু রিয়া গোপের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে মামলা করতে বলা হলেও মামলা করতে রাজি হয়নি কেউ। এ কারণে পুলিশ বাদী হয়ে হত্যা মামলাটি করেছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

জুলাই আন্দোলন : বাড়ির ছাদে গুলিতে নিহত শিশু রিয়ার মৃত্যুর এক বছর পর মামলা

B
BN DESK | 02 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার