Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে যা বললেন বাঁধন

BN DESK
10 October 2025, 08:38 AM পড়তে ১ মিনিট
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে যা বললেন বাঁধন

বিনোদন ডেস্কঃ  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কেবল সোশ্যাল মিডিয়ায় নয়, সরাসরি আন্দোলনের ময়দানে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। ঐতিহাসিক জুলাই আন্দোলনের এক বছর পূর্তিতে আবারও নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি।

 

আজ মঙ্গলবার (১ জুলাই ) গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে ইংরেজিতে একটি আবেগঘন পোস্ট দেন বাঁধন। সেখানে তিনি লিখেছেন, ‘জুলাই আন্দোলন ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই আন্দোলন আমাকে আশার আলো দেখিয়েছিল, সাহস দিয়েছিল সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর।’

তিনি আরও লেখেন, ‘সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তটি সহজ ছিল না। তবুও আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলাম।’

বাঁধন বলেন, ‘আমরা এক হয়েছিলাম এমন একটি রাষ্ট্রের বিরুদ্ধে যে রাষ্ট্র নিজের জনগণের টাকায় কেনা অস্ত্র তাক করেছিল তার জনগণের দিকে। কোনো কারণ ছাড়া মানুষকে গ্রেফতার করা হচ্ছিল। নির্দোষ মানুষ প্রাণ হারাচ্ছিল। রিয়া মণির মতো ছোট ছোট শিশুরা জীবন দিয়েছিল। কিন্তু তারা বুঝেই উঠতে পারেনি কেন জীবন দিচ্ছে।’

অভিনেত্রী আরও বলেন, ‘আন্দোলনের সময় আমরা এক হয়েছিলাম আমাদের অধিকার আর দেশকে ভালোবেসে। সেটা ছিল স্মরণীয় মুহূর্ত। আমরা স্বপ্ন দেখেছিলাম ভালো কিছুর। আমি সেই আশা সবসময় বুকে ধারণ করেই চলব।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে যা বললেন বাঁধন

B
BN DESK | 01 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার