Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

BN DESK
10 October 2025, 09:59 PM পড়তে ১ মিনিট
জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ রোববার (১৭ আগস্ট)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

এর আগে, রোববার সকালে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ৬ আগস্ট এই মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য-জেরা শেষ হয়। সেদিন প্রত্যক্ষদর্শী হিসেবে দুইজন সাক্ষী নিজেদের জবানবন্দি দেন। তারা হলেন, রিনা মুর্মু ও একেএম মঈনুল হক। এখন পর্যন্ত এই মামলায় ৫ জন সাক্ষ্য দিয়েছেন। তারা সকলেই এই মামলায় জড়িতদের বিচার দাবি করেন।

গত ১০ জুলাই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

B
BN DESK | 17 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার