Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটির নেত্রী গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 12:14 PM পড়তে ১ মিনিট
জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটির নেত্রী গ্রেপ্তার

সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থি কাজের দায়ে জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটির সদস্য দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে রমনা থানা-পুলিশ।

গত মঙ্গলবার (৮ এপ্রিল) জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে হয়। মঙ্গলবার বহিষ্কার করা হলেও গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ঘটনাটি প্রকাশ পায়।

 

আখতার হোসেন স্বাক্ষরিত বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, ‘এই পত্রের মাধ্যমে আপনাকে (দিরশাদ আফরিন) যাচ্ছে যে, জাতীয় নাগরিক কমিটি- এর নিয়ম ও নীতিমালা অনুযায়ী আপনার সাম্প্রতিক কর্মকাণ্ড আমাদের সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থি বলে প্রতীয়মান হয়েছে।’

এতে আরও বলা হয়, সমস্ত অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে, আপনাকে আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব (ভারপ্রাপ্ত) আখতার হোসেনের অনুরোধক্রমে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্ত আজকের (৮ এপ্রিল) তারিখ থেকে কার্যকর হবে।

গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তরিকুল ইসলাম। তিনি জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে নাগরিক কমিটির নেত্রী গ্রেপ্তার

B
BN DESK | 11 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার