Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জেরুজালেম—তেল আবিবে ইরানের ভয়াবহ হামলা

BN DESK
02 September 2026, 06:52 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দখলকৃত পূর্ব জেরুজালেম এবং তেল আবিবে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জীবন রক্ষায় তাড়াহুড়ো করে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় কয়েকজন ইসরায়েলি আহত হয়েছে বলে জানা গেছে। আজ রোববার (১৫ মার্চ) ভোরে এ হামলা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আগে এ বিষয়ে পূর্ব জেরুজালেমের বাসিন্দাদের মোবাইলে সতর্কবার্তা পাঠানো হয়। এই সতর্কবার্তায় আসন্ন ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করা হয়েছিল। এরপর জেরুজালেম ও তেল আবিবের আকাশে বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। এদিকে ইসরায়েলি গণমাধ্যমও তেল আবিবে একই ধরনের বিস্ফোরণের খবর দিয়েছে।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস—এর হোম ফ্রন্ট কমান্ড জানায়, কয়েক মিনিটের মধ্যেই হামলা হয়ে শেষ হয়ে যায়। আপাতত হামলার হুমকি কেটে গেছে। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হামলায় গুরুতর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় কয়েকজন সামান্য আহত হয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

জেরুজালেম—তেল আবিবে ইরানের ভয়াবহ হামলা

B
BN DESK | 15 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার