Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জোতার ২০ নম্বর জার্সি অবসরে পাঠাল লিভারপুল

BN DESK
02 September 2026, 07:18 AM পড়তে ১ মিনিট
জোতার ২০ নম্বর জার্সি অবসরে পাঠাল লিভারপুল

স্পোর্টস ডেস্ক : সড়ক দুর্ঘটনায় দিয়েগো জোতার মৃত্যুর পরপরই তার ২০ নম্বর জার্সিকে ‘অমর’ করে রাখার ঘোষণা দিয়েছিল লিভারপুল। আনুষ্ঠানিকভাবে জোতার জার্সিকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছে অ্যানফিল্ডের ক্লাবটি। এর ফলে পর্তুগিজ ফরোয়ার্ডই লিভারপুলের চিরকালীন ২০ নম্বর খেলোয়াড় হয়ে থাকবেন। জোতার স্ত্রী রুতে কারদোসো ও পরিবারের সদস্যদের সঙ্গে আলাপের পর এ সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

সংবাদ বিবৃতিতে লিভারপুলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘দিয়োগোর সম্মানে ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নম্বরটি সব পর্যায়ে অবসর দেওয়া হবে।’ এ সিদ্ধান্ত শুধু পুরুষ দলের জন্যই নয়, বরং নারী দল ও পুরো একাডেমিতে কার্যকর হবে। বিবৃতিতে আরও বলা হয়, ‘এ সিদ্ধান্ত কেবল দলের সাফল্যে আমাদের পর্তুগিজ তারকার গত পাঁচ বছরের অসামান্য অবদানকে স্বীকৃতি জানাতেই নয়, বরং সতীর্থ, সহকর্মী এবং সমর্থকদের ওপর যে গভীর ব্যক্তিগত প্রভাব তিনি ফেলেছিলেন সে জন্যও। তাদের সঙ্গে গড়ে তোলা চিরস্থায়ী বন্ধনকে সম্মান জানাতেও (এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে)।’

২০২০ সালে উলভস থেকে লিভারপুলে যোগ দেন জোতা। ‘অল রেড’দের হয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল করেছেন। ২০২২ সালে দলকে এফএ কাপ ও কারাবাও কাপ জিততে সহায়তা করেছেন। আর ২০২৪ সালে দলের হয়ে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

জোতার ২০ নম্বর জার্সি অবসরে পাঠাল লিভারপুল

B
BN DESK | 12 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার