Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জোড়া খুনের পর বগুড়ায় আরও একজনকে হত্যা

BN DESK
05 September 2026, 06:58 PM পড়তে ১ মিনিট
জোড়া খুনের পর বগুড়ায় আরও একজনকে হত্যা

স্টাফ রিপোর্টার : ঈদের রাতে জোড়া খুনের ৫ দিনের মাথায় বগুড়া সদরে আরেক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম ইউনুস আলী (৫০)। তিনি সদর উপজেলার বালা কৈগাড়ি গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। আজ শনিবার (২২ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে তাৎক্ষণিকভাবে পাওয়া খবরে জানা গেছে নিহত ওই ব্যক্তির মানসিক ভারসাম্যহীন ছেলে শাহীন তিনদিন আগে একই এলাকার এক মেয়েকে ধাক্কা দেয়। এর জের ধরে আজ শনিবার (২২ জুন) রাতে মেয়েটির ভাই ও তার লোকজন শাহীনের ভাই রসুলকে রাস্তায় পেয়ে মারপিট করতে থাকে।

তখন ছেলে রসুলকে রক্ষা করতে এগিয়ে আসা উক্ত ইউনুস আলীকে হামলাকারীরা মারপিট করে রাস্তার পাশে ড্রেনের পানিতে চুবায়। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আজ শনিবার (২২ জুন) রাত ১১টায় এ রিপোর্ট লেখাকালে পুলিশ ঘটনাস্থলে গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জোড়া খুনের পর বগুড়ায় আরও একজনকে হত্যা

B
BN DESK | 22 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার