Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জ্ঞান ফিরলেও ‘শঙ্কামুক্ত’ নন নুর, মেডিক্যাল বোর্ড গঠন

BN DESK
10 October 2025, 10:26 AM পড়তে ১ মিনিট
জ্ঞান ফিরলেও ‘শঙ্কামুক্ত’ নন নুর, মেডিক্যাল বোর্ড গঠন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। তিনি জানান, জ্ঞান ফিরলেও মস্তিস্কে রক্তক্ষরণ হচ্ছে। তাই এখনও বলা যাচ্ছে না নুর শঙ্কামুক্ত কিনা। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা স্টেবল। তবে ৪৮ ঘণ্টা না যাওয়া পর্যন্ত শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

শনিবার (৩০ আগস্ট) সকালে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরের চিকিৎসায় ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। বর্তমানে নুরের স্বাস্থ্য পরিস্থিতি স্টেবল রয়েছে বলেও জানান তিনি।

মেডিক্যাল বোর্ডে রয়েছেন, হাসপাতালের পরিচালক, অ্যানেস্তেশিয়া প্রধান, ক্যাজুয়ালটি বিভাগের একজন, নাক-কান-গলা বিভাগের একজন, নিউরোসার্জারি বিভাগ ও চক্ষু বিভাগেরসহ ছয় জন। 

ঢামেক পরিচালক জানান, রাতে আহত অবস্থায় নুরকে আনার পর প্রথমে ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসকরা দেখেন। পরে সেখান থেকে ওয়াল স্টক ইমারজেন্সি সেন্টারে (ওসেক) রাখা হয়। পরে রাতেই আইসিইউতে স্থানান্তর করা হয়। 

তিনি বলেন, তার নাকের হার ভেঙে গেছে, চোখের ওপরে আঘাত রয়েছে, মাথায় সামান্য রক্ত খনন রয়েছে। রাতেই পাঁচ বিভাগের চিকিৎসকদের নিয়ে  মেডিক্যাল বোর্ড গঠন করা হয় এবং তাদের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তার বর্তমান অবস্থা সম্পর্কে পরিচালক সাংবাদিককে বলেন, তিনি বর্তমানে স্টেবল রয়েছে। তবে ৪৮ ঘণ্টা না যাওয়া পর্যন্ত শঙ্কা মুক্ত বলছি না। মস্তিষ্কে যে রক্ত খনন রয়েছে, তা ওষুধে ভালো হয় যাবে বলে আশা করছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

জ্ঞান ফিরলেও ‘শঙ্কামুক্ত’ নন নুর, মেডিক্যাল বোর্ড গঠন

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার