Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জ্বালানি তেলের দাম নিয়ে শিগগির সিদ্ধান্ত: অর্থমন্ত্রী

BN DESK
04 April 2026, 05:26 PM পড়তে ১ মিনিট

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বৃদ্ধিতে দীর্ঘ মেয়াদে উচ্চ মূল্যে জ্বালানি কেনা টেকসই নয়। এ কারণে খুব শিগগিরই জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসতে পারে। 

শুক্রবার কেইপিজেড ইয়ংওয়ান করপোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বাংলাদেশের অধিকাংশ জ্বালানি তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। ফলে বৈশ্বিক বাজারের প্রভাব সরাসরি দেশের ওপর পড়ছে। তবে এখন পর্যন্ত দেশে বড় কোনো সংকট সৃষ্টি হয়নি এবং সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বৃদ্ধিতে দীর্ঘ মেয়াদে উচ্চ মূল্যে জ্বালানি কেনা টেকসই নয়। এ কারণে খুব শিগগিরই জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসতে পারে। 

জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘মন্ত্রী থেকে শুরু করে সাধারণ জনগণ– সবাইকে সাশ্রয়ী হতে হবে।’ পুঁজিবাজার প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হচ্ছে এবং শিগগিরই বাজারে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে পুঁজিনির্ভর বিনিয়োগে উৎসাহিত করার কথাও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

জ্বালানি তেলের দাম নিয়ে শিগগির সিদ্ধান্ত: অর্থমন্ত্রী

B
BN DESK | 04 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার