Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে নতুন সিদ্ধান্ত বিপিসি’র 

BN DESK
13 March 2026, 12:02 AM পড়তে ১ মিনিট

দেশের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন বেশকিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

 আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসি’র সচিব শাহিনা সুলতানার সইকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে নির্ধারিত সূচি অনুযায়ী আমদানি কার্যক্রম অব্যাহত রয়েছে। নিয়মিতভাবে জ্বালানি তেলের পার্সেল দেশে পেঁৗছাচ্ছে। পাশাপাশি প্রধান স্থাপনা থেকে সারাদেশের বিভিন্ন ডিপোতে রেলওয়ে ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে নিয়মিতভাবে জ্বালানি তেল পাঠানো হচ্ছে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এবং বিপিসি’র নির্দেশনা অনুযায়ী সরবরাহ ব্যবস্থা সচল রাখতে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে সরকারি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীন বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা ও ডিপো খোলা রাখা হবে এবং সেখান থেকে নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে নতুন সিদ্ধান্ত বিপিসি’র 

B
BN DESK | 12 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার