Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জ্বালানি সংকট মোকাবিলায় সহায়তার প্রস্তাব চীনের

BN DESK
10 March 2026, 03:10 AM পড়তে ১ মিনিট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন।

সোমবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে এই তথ্য জানান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

 

বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় চীন বাংলাদেশের পাশে থাকতে আগ্রহী। তবে ঠিক কী ধরনের এবং কী পরিমাণ জ্বালানি সহায়তা প্রয়োজন, তা বাংলাদেশের কাছে জানতে চেয়েছে বেইজিং। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলাপ-আলোচনা চলমান রয়েছে।

জ্বালানি ছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্য ও উন্নয়ন প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান ইয়াও ওয়েন। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের অগ্রাধিকারভুক্ত প্রকল্পগুলোর মধ্যে ‘তিস্তা মহাপরিকল্পনা’ অন্যতম। চীনও এই প্রকল্পটিকে গুরুত্ব দিচ্ছে এবং দ্রুত এর কাজ শুরু করার ব্যাপারে আশাবাদী।

বৈঠকে চীনা বিনিয়োগের বিষয়ে একটি আশাব্যঞ্জক তথ্য দেন রাষ্ট্রদূত। তিনি জানান, নতুন সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র প্রথম তিন সপ্তাহের মধ্যেই চীনের চারটি বড় কোম্পানি বাংলাদেশে প্রায় ১০০ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা) বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘অর্থ ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় পাশে থাকতে চাই।’ সব মিলিয়ে অর্থ, বাণিজ্য ও কৌশলগত উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় সহায়তার প্রস্তাব চীনের

B
BN DESK | 10 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার