Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের আক্কেলপুরে  নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

BN DESK
04 April 2026, 03:21 AM পড়তে ১ মিনিট

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে আব্দুল্লাহ আল মামুন (১২) নামের এক মাদ্রাসা ছাত্র নদীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার রাজকান্দা গ্রামে তুলশী গঙ্গা নদী থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত আব্দুল্লাহ আক্কেলপুর পৌরসভার ঠেংগাপুর গ্রামের ইঞ্জিনিয়ার ফারুক আহমেদের ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় আব্দুল্লাহসহ কয়েকজন সহপাঠী মাদ্রাসার পাশে খেলাধুলা শেষে নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় আব্দুল্লাহ পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেরা যৌথভাবে খোঁজাখুঁজি চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠেংগাপুর রাজকান্দা মারকাজুল উলুম হাফেজিয়া ও কউমী মাদ্রাসার প্রধান শিক্ষক জানান, সকালে খেলাধুলার পর নদীতে গোসল করতে গিয়ে আব্দুল্লাহ পানিতে পড়ে যায়। ওই শিশুটির  বাবা ইঞ্জিনিয়ার ফারুক আহমদ বলেন, সকালে বাইরে যাওয়ার কথা বলে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়। পরে এক ছেলে এসে আমাকে বলে আপনার ছেলে নদীর পানিতে ডুবে গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মেহেজাবিন সুলতানা অপরাজিতা বলেন, পানিতে ডোবা একটি শিশুকে হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। আক্কেলপুর থানার ওসি (তদন্ত) মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের আক্কেলপুরে  নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

B
BN DESK | 04 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার