Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের আক্কেলপুরে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে

BN DESK
07 February 2026, 08:48 PM পড়তে ১ মিনিট

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে আক্কেলপুরে বিএনপি ও জামায়াতের নির্বাচনী প্রচার লড়াই চলছে সমানভাবে। আসনটি দীর্ঘদিন ধরে বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। সংসদ নির্বাচনে বিএনপি একাধিকবার এই আসনে বিজয় অর্জন করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি ধরে রাখতে দলটি জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামী নতুন করে আসনটি দখলের লক্ষ্যে মাঠপর্যায়ে সক্রিয় প্রচারণা চালাচ্ছে। বিএনপির প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী, অপর দিকে জামাতের প্রার্থী জেলা জামাতের সহ-সেক্রেটারী এসএম রাশেদুল আলম সবুজ। জয়পুরহাট-২ আসটি জেলার (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) উপজেলা নিয়ে গঠিত।

উভয় প্রার্থীর নেতা কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তারা প্রার্থীর ভোট চাইছেন এবং দোয়াও চাইছেন। এ ছাড়া উভয় প্রার্থী উঠান বৈঠক আর  গণসংযোগ নিয়ে মাঠে নির্বাচনী প্রচারে ব্যাস্ত সময় পার করছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের আক্কেলপুরে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে

B
BN DESK | 07 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার