আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে ও ফাঁস দিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় আক্কেলপুর উপজেলার তিলকপুরে রেলগেটের অদূরে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন থেকে সেতু (২৫) নামের এক যুবক পড়ে গিয়ে মারা যায়। সে উপজেলার সোনাতনপুর গ্রামের দিলবর আলীর ছেলে।
অপরদিকে একই উপজেলার তিলকপুরের মাড়িয়াকুরি গ্রামের আব্দুল খালেকের ছেলে বাবু (৩৫) নামের অপর এক যুবক গতকাল রোববার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে বাড়ির পাশে আম গাছের ডালে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে আক্কেলপুর থানায় দুটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।