Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

BN DESK
04 September 2026, 07:45 AM পড়তে ১ মিনিট
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আক্কেলপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট ও রোগীদের নিম্নমানের স্বাস্থ্যসেবা ও পণ্য সরবরাহের  প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে “আক্কেলপুরবাসী” ব্যানারে এ মানববন্ধন করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন কানন, থানা ছাত্রদল শাখার সদস্য সচিব তানভির নিয়াজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব নাফিজ নেওয়াজ রমিম, সিপিবি থানা সাধারণ সম্পাদক হাসান সরদার, পৌর জামাতের সেক্রেটারি রিপন হোসেন, ছাত্র প্রতিনিধি ইব্রাহিম সম্রাট, রবিউল ইসলাম।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে চিকিৎসক সংকট নিরসন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, ওষুধের পর্যাপ্ত সরবরাহ এবং হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার দাবি জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

B
BN DESK | 21 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার