Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের আক্কেলপুর রেল প্লাটফরমের চেয়ে ট্রেন বড়: যাত্রীদের দুর্ভোগ চরমে

BN DESK
02 April 2026, 05:02 AM পড়তে ১ মিনিট

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:  আক্কেলপুর রেলস্টেশনে প্লাট ফরম, যাত্রী ছাউনি ছোট হওয়াই পাঁচটি বগি প্লাট ফরমের বাইরে থাকায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম বলেন, আক্কেলপুর রেলওয়ে স্টেশনে লোকাল ট্রেনসহ প্রায়  অধিকাংশ আন্ত:নগর ট্রেনগুলোর বিরতী রয়েছে। বিরতিকালে স্টেশনের যাত্রী ছাউনির ভিতর চারটি বগি থাকে বাদ বাকি নয়টি বগি থাকে উন্মুক্ত অবস্থায়।

যাত্রী ছাউনি না থাকায় রোদ কিংবা বৃষ্টিতে ভিজে যাত্রীদের অবস্থানসহ বৃষ্টির মধ্যেও অনেক সময় যাত্রীদের ট্রেনে উঠা নামা করতে হয়। স্টেশনের স্টপেজ থাকায় অনেক সময় সারারাত যাত্রীদের অপেক্ষা করতে হয়। কিন্তু বাউন্ডারী ওয়াল না থাকায় ছিনতাইকারী কিংবা পকেটমারদের কবলে পড়তে হয় যাত্রীদের। আক্কেলপুরের বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন স্টেশনের বাহিরে থাকে ছয়টি বগি। মাটি থেকে ট্রেনে উঠানামা করতে গিয়ে প্রায় সময়ই যাত্রীদের দুর্ঘটনার শিকার হতে হয়।

বিশেষ করে  শিশু ও বয়স্ক মানুষ এবং মালামাল নিয়ে  ট্রেনের নীচ থেকে  উপরে  কিংবা উপর থেকে  নিচে নামতে গিয়ে দুর্ঘটনার ও স্বীকার হয়। ভুক্তভোগীরা দাবি করেন এসব সমস্যা বিবেচনা করে প্লাট ফরমের উচ্চতা এবং প্লাট ফরমের দৈঘ্য বাড়ানো দরকার  কর্তৃপক্ষের।

এছাড়াও তারা আন্তঃনগর ট্রেনগুলোর আসন সংখ্যা বৃদ্ধি এবং কুড়িগ্রাম ও পঞ্চগড় আন্ত:নগর ট্রেনের স্টপেজ দাবি করেন । 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের আক্কেলপুর রেল প্লাটফরমের চেয়ে ট্রেন বড়: যাত্রীদের দুর্ভোগ চরমে

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার