Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের একটি আসনে বিএনপি অপরটিতে জামায়াত প্রার্থী জয়ী

BN DESK
13 February 2026, 12:43 AM পড়তে ১ মিনিট

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট-১ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাঈদ। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৭৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী মাছুদ রানা প্রধান ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৩৫টি। জামায়াত প্রার্থী ফজলুর রহমান সাঈদ ৯ হাজার ৪১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

অপরদিকে জয়পুরহাট-২ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি’র প্রার্থী আব্দুল বারী। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ১২৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের রাশেদুল আলম পেয়েছেন ৯১ হাজার ১২ ভোট। বিএনপি’র প্রার্থী আব্দুল বারী ৬৬ হাজার ১১৬ ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের একটি আসনে বিএনপি অপরটিতে জামায়াত প্রার্থী জয়ী

B
BN DESK | 13 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার