Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের কালাইয়ে দুই মাদ্রাসায় একজনও পাস করেনি

BN DESK
04 September 2026, 06:13 AM পড়তে ১ মিনিট
জয়পুরহাটের কালাইয়ে দুই মাদ্রাসায় একজনও পাস করেনি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাই উপজেলার দু’টি দাখিল মাদ্রাসা থেকে এবার কোন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় পাস করেনি। ওই দুই মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় মোট ২০ জন শিক্ষার্থী অংশ নিলেও পাস করেনি একজনও।

মাদ্রাসাগুলো হলো-উপজেলার হারুঞ্জা দাখিল মাদ্রাসা ও পাঁচগ্রাম জান্নাতুন নুরী দাখিল মাদ্রাসা। যার মধ্যে পাঁচগ্রাম দাখিল মাদ্রাসা সরকারের এমপিওভুক্ত। এই মাদ্রাসার কর্মরত শিক্ষক-কর্মচারীরা নিয়মিত বেতন-ভাতার টাকা উত্তোলন করে আসছেন।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের দাখিল পরীক্ষায় কালাইয়ের হারুঞ্জা দাখিল মাদ্রাসা থেকে চারজন, একই উপজেলার পাঁচগ্রাম দাখিল মাদ্রাসা থেকে ১৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। সবাই পরীক্ষায় ফেল করে।

জয়পুরহাট জেলা শিক্ষা অফিসার রুহুল আমীন বলেন, ফলাফল বিপর্যয়ের ব্যাখ্যা চেয়ে রোববার ওই দুই মাদ্রাসার সুপারিনটেনডেন্টদের কারণ দর্শাতে বলা হয়েছে। তাদের কাছ থেকে বিগত তিন বছরের দাখিল পরীক্ষার ফলাফল শিটও চাওয়া হয়েছে। ফলাফল বিপর্যয়ের জন্য মাদ্রাসাগুলোর বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

কালাইয়ের পাঁচগ্রাম দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আনোয়ার হোসেন ব্যাখ্যা তলবে জেলা শিক্ষা অফিসারের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ফলাফল বিপর্যয়ের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্যই করেননি।

এলাকা: জয়পুরহাট কালাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের কালাইয়ে দুই মাদ্রাসায় একজনও পাস করেনি

B
BN DESK | 14 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার