Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে সজিব হোসেন নামের এক যুবকের মৃত্যু

BN DESK
09 March 2026, 04:01 AM পড়তে ১ মিনিট

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কালাই উপজেলার পুনট ইউনিয়নের পাঁচপাইকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজিব হোসেন একই গ্রামের রাজু মিয়ার ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

প্রতিবেশী মিঠু ফকির বলেন, সজিবদের বাড়ির বিদ্যুতের বোর্ড আগেই বিদ্যুতায়িত হয়েছিল। আলো জ্বালানোর জন্য সুইচ দিতে গেলে শর্টসার্কিট হয়ে সজিব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরিবারের সদস্যরা ওই অবস্থায় দ্রুত সজিবকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান পার্থ বলেন, ওই যুবক স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছার আগেই মারা গেছেন। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরিবার কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এলাকা: জয়পুরহাট কালাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে সজিব হোসেন নামের এক যুবকের মৃত্যু

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার