Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাই খুন, জনতার হাতে শ্যালক আটক

BN DESK
10 October 2025, 09:11 AM পড়তে ১ মিনিট
জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাই খুন, জনতার হাতে শ্যালক আটক

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাই সহিফুল ইসলাম (৫৫) খুন হয়েছেন। ওই ঘটনার পর শ্যালক পালানোর সময় জনতা তাকে আটক করেছে। আজ সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পুনট পাঁচপাইকা পশ্চিমপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক শ্যালককে জনতার হাত থেকে উদ্ধার করে। ঘটনার পর ওই বাড়িতে থাকা ২টি গরুসহ খাদ্য সামগ্রী ও আসবাবপত্র লুট করেছে উত্তেজিত জনতা।

নিহত দুলাভাই সহিফুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের আপসোন গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। আর শ্যালক জুয়েল রানা (৩২) পুনট পাঁচপাইকা পশ্চিমপাড়া গ্রামের জলিল হোসেনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, জুয়েলের বাবা আবুল কাশেম পারিবারিক বিষয়ে সকালে তার তিন জামাই ও ছেলেকে নিয়ে নিজ বাড়িতে ঘরোয়া বৈঠকে বসেন। সেখানে ছেলে জুয়েলের চিকিৎসার বিষয়ে আলোচনার একপর্যায়ে জুয়েলকে মাদক পূর্ণবাসন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়। এতে জুয়েল ক্ষিপ্ত হয়ে সবার সামনে তার দুলাভাইকে গালিগালাজ করতে থাকে।

জুয়েল বাড়ির বাইরে আসতে চাইলে তিন দুলাভাই তাকে বাঁধা দেন। এতে সে ক্ষিপ্ত হয়ে দৌড়ে ঘরের ভিতরে গেলে তখন তার দুলাভাইরাও ঘরে যান। এসময় জুয়েল হাতে একটি চাকু নিয়ে ঘরের ভিতরেই সবার সামনেই তার দুলাভাই সহিফুল ইসলামকে বগলের নিচে আঘাত করে। সাথে সাথে তিনি মাটিতে পড়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন ওই বাড়িতে জড়ো হতে থাকেন। একপর্যায়ে জনগণ উত্তেজিত হয়ে জুয়েলকে খুঁজতে থাকে। এরপর জুয়েল পালানোর সময় মাঠ থেকে স্থানীয় জনতা তাকে আটক করে। ঘটনার পর নিহতের গ্রামের লোকজন এসে উত্তেজিত হয়ে ওই বাড়িতে থাকা দুটি গরু, খাদ্য সামগ্রী ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

নিহতের চাচা আব্দুল্লাহ বলেন, আমার ভাতিজাকে আজ সোমবার (৩০ জুন) সকালে ডেকে নিয়ে শ্বশুর ও শ্যালক মিলে চাকু মেরে হত্যা করেছে। আমি ভাতিজা হত্যার বিচার চাই। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ঘটনার পর জুয়েলকে জনতার হাত থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এলাকা: জয়পুরহাট কালাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাই খুন, জনতার হাতে শ্যালক আটক

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার