Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের ক্ষেতলালে আগুনে পুড়লো চার দোকান

BN DESK
10 October 2025, 06:46 PM পড়তে ১ মিনিট
জয়পুরহাটের ক্ষেতলালে আগুনে পুড়লো চার দোকান

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : ক্ষেতলালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে চার দোকানের মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি উপজেলার পাঠানপাড়া বাজারে ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, গতকাল রোববার দিবাগত রাত ১টার সময় পাঠানপাড়া বাজারে খইবর আলীর মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ওই দোকানে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়। পরে সেখান থেকে পাশ্ববর্তী দোকানদার খাইরুল ইসলামের মুদির দোকানে আগুন দ্রুত প্রবেশ করে। এতে তার প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

এছাড়া নজরুল ইসলামের ওষুধের দোকান এবং মাবুদ হোসেনের চায়ের দোকান পুড়ে প্রায় ৫ লাখ টাকার ওষুধসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত খাইরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষ্যে কয়েকদিন আগে প্রায় ১৫ লাখ টাকার মালামাল উত্তোলন করেছি। রাতে দোকান ঘরে আগুন লেগে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষেতলাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমন মিয়া বলেন, উপজেলার পাঠানপাড়া বাজারে গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। চারটি দোকান আগুনে পুড়ে যায়। সময়মত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের ক্ষেতলালে আগুনে পুড়লো চার দোকান

B
BN DESK | 24 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার