Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের ক্ষেতলালে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

BN DESK
04 September 2026, 07:16 AM পড়তে ১ মিনিট
জয়পুরহাটের ক্ষেতলালে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নে দৌলতপুর দক্ষিণ হিন্দুপাড়া গ্রামের মৃত আষারু চন্দ্রর দ্বিতীয় স্ত্রী বিজলী রানী (৪৫) বিষপান করে আত্মহত্যা করেছে। থানা ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বিজলী রানী ও তার বড় বোন ধলি রানী দৌলতপুর গ্রামে আষারু চন্দ্রর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর তাদের দুই বোনের দুটি ছেলে হয়।

বিজলী রানীর সাথে বিয়ে হওয়ার কয়েক বছর পর স্বামী আষারু মারা যান। সেই থেকে নেমে আসে তাদের সংসারের অভাব অনটন। সংসারে চালাতে বিজলী রানী বিভিন্ন সংস্থা, সমিতি ও এনজিও থেকে ঋণগ্রস্ত হয়। ঋণের টাকা যথাসময়ে পরিশোধ করতে না পারায় তার উপর চাপ সৃষ্টি হয়। ঋণের চাপ সহ্য করতে না পেরে অবশেষে গতকাল বৃহস্পতিবার রাতে বিষপান করে আত্মহত্যা করেছেন।

ক্ষেতলাল থানার ওসি আব্দুল করিম বলেন, সংসারের অভাব অনটনের কারণে ঋণের টাকা পররিশোধ করতে না পেরে অবশেষে বিষপান করে বিজলী রানী আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের ক্ষেতলালে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

B
BN DESK | 15 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার