Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের ক্ষেতলালে মৎস্য সপ্তাহর নামে চাঁদার তোলার অভিযোগ

BN DESK
04 September 2026, 07:15 AM পড়তে ১ মিনিট
জয়পুরহাটের ক্ষেতলালে মৎস্য সপ্তাহর নামে চাঁদার তোলার অভিযোগ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : সারা দেশে মৎস্য সপ্তাহ উদযাপিত হলেও জয়পুরহাটের ক্ষেতলালে দায়সারা ভাবে মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। মৎস্য সপ্তাহ পালনের জন্য সরকারিভাবে প্রায় ৬০ হাজার টাকা বরাদ্দ পাওয়ার পরও বিভিন্ন সমিতি এবং মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে মৎস্য সপ্তাহের নামে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য অফিসার কামরুজ্জামানের বিরুদ্ধে।

জানা গেছে, আজ সোমবার (১৮ আগস্ট) থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ উদ্যাপন করার কথা। কিন্তু ক্ষেতলাল উপজেলা মৎস্য অফিসের আয়োজনে দায়সারাভাবে মৎস্য সপ্তাহ পালন করেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য অফিসার কামরুজ্জামান।

মৎস্য সপ্তাহ উদ্যাপনের লক্ষ্যে সরকারিভাবে ৬০ হাজার টাকা পাওয়ার পরও কার্যকরি মৎস্যজীবি সমিতি, মৎস্যচাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এছাড়া মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে সাধারণ মানুষকে ডেকে এনে তাদেরকে নাস্তা না দিয়ে টাকা দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে।

তুলশীগঙ্গা ইউনিয়নের সাবেক মৎস্য সম্প্রসারণ কর্মী জিয়াউর রহমান বলেন, প্রকৃত মৎস্যজীবী ও মৎস্যচাষিদের নিয়ে মৎস্য সপ্তাহ পালন করার কথা। কিন্তু একজন বাদে ৩০ জনের সবাই সাধারণ মানুষ। তাদেরকে ডেকে এনে কোনমতে দায় পারি দেওয়া মৎস্য সপ্তাহ উদ্যাপন করা হায়েছে। ফলে প্রকৃত মৎস্যজীবী ও চাষিরা বঞ্চিত হয়েছেন।

বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের সজল চন্দ্র বলেন, মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে মৎস্য কর্মকর্তা তার ইচ্ছামত কর্মসূচি পালন করেছেন। উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান বলেন, জনবল না থাকায় এক সপ্তাহ কর্মসূচি পালন করতে হিমশিম খেতে হয়েছে। চাঁদা হিসেবে কারও কাছ থেকে টাকা আদায় করা হয়নি। কেউ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিজ উদ্দ্যোগে টাকা দিলে সেটা গ্রহণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের ক্ষেতলালে মৎস্য সপ্তাহর নামে চাঁদার তোলার অভিযোগ

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার