Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের ক্ষেতলালে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

BN DESK
05 September 2026, 10:37 AM পড়তে ১ মিনিট
জয়পুরহাটের ক্ষেতলালে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ক্ষেতলাল (জয়পুরহাট ) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলালে সড়ক দুর্ঘটনায় খায়রুল ইসলাম (৭০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বুধবার (৩ জুলাই) সকাল ৯ টায় পৌর এলাকার ইটাখোলা বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত খায়রুল ইসলাম উপজেলার হিন্দা পশ্চিম ইটাইল গ্রামের মৃত ফিরোজ মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ক্ষেতলাল পৌর এলকায় ইটাখোলা বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী খায়রুল ইসলাম সকালে বাইসাইকেল নিয়ে ভাসিলা বাজার থেকে ইটাখোলা বাজারে তার নিজ দোকানে আসছিলেন। পথিমধ্যে ইটাখোলা- ভাসিলা সড়কের আজিজ এর চাতালের সামনে পৌছালে একটি অটো রিক্সাকে সাইট দিতে গিয়ে পেছন থেকে একটি  ট্রাক তাকে অতিক্রম করার সময় ধাক্কা দিলে সে ঘটনাস্থলে আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক  প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় খায়রুল ইসলামের মৃত্যু হয়। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের ক্ষেতলালে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

B
BN DESK | 03 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার