Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে একই রাতে জানালার গ্রিল কেটে দুই বাড়িতে চুরি

BN DESK
05 May 2026, 03:00 AM পড়তে ১ মিনিট

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে একই রাতে জানালার গ্রিল কেটে দুটি বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরেরা সোনা ও রুপার গহনা, নগদ টাকা, কাঁসার বাসন পত্রসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল চুরি করে।

জানা যায়, আজ সোমবার (৪ মে) রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রাম হিন্দুপাড়া গ্রামের মৃত কৈলাশ চন্দ্রের ছেলে কমল চন্দ্রের বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চোরেরা সাড়ে তিন ভরি  সোনা, গরু বিক্রির দুই লাখ টাকা ও কাঁসার থালা বাসন নিয়ে যায়।

এছাড়া একই রাতে পৌরসভার দমদমা মহল্লার পুরাতন অফিস সংলগ্ন পাঁচবিবি ডিগ্রী কলেজের প্রভাষক ঈশিতা আকতারের বাড়ির জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। সেখান থেকে ১ ভরি সোনার গহনা, একটি ল্যাপটপ, ৭ ভরি রুপার গহনা ও নগদ ২০ হাজার টাকা চুরি করে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো: রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের পাঁচবিবিতে একই রাতে জানালার গ্রিল কেটে দুই বাড়িতে চুরি

B
BN DESK | 05 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার