Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে একই রাতে ৪ বাড়িতে চুরি

BN DESK
07 September 2026, 02:09 PM পড়তে ১ মিনিট
জয়পুরহাটের পাঁচবিবিতে একই রাতে ৪ বাড়িতে চুরি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে একই রাতে চারটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। আজ রোববার (২৭ জুলাই) গভীর রাতে সংঘটিত এই ঘটনায় ৭ লক্ষাধিক টাকার সোনার গহনা ও টাকা চুরি হয়ে গেছে।

ভুক্তভোগী পরিবারগুলো জানান, প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষে রাতের বেলায় ঘুমিয়ে পড়েন তারা। রাতের কোনো এক সময় চোরেরা বাড়ির জানালা কেটে ঘরে প্রবেশ করে। প্রথমে চুরির শিকার হন শ্রীমন্তপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে মাহমুদুন নবী কলম মাস্টার। তার ঘর থেকে আলমারিতে রাখা সোনার চেইন, গলার মালা, কানের দুল ও ২ লাখ টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা।

ফজরের নামাজের পর ঘরের জানালা খোলা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখে বিষয়টি তারা বুঝতে পারেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, একই গ্রামের মজিবর রহমান মোজামের ছেলে হাবিবুর রহমানের প্রায় দুই ভরি সোনার গহনা এবং কিনু মিয়ার ছেলে ব্যবসায়ী আব্দুর রশিদের বাড়ি থেকে ৪০ হাজার টাকা চুরি হয়।

তবে ওই রাতেই একই এলাকায় আইয়ুব আলীর ছেলে তুহিনের বাড়িতেও চুরির চেষ্টা হলেও কোনো মালামাল খোয়া যায়নি বলে জানানো হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, চোরেরা সম্ভবত চেতনানাশক কোনো বস্তু ছিটিয়ে সকলকে অচেতন করে এই চুরি সংঘটিত করেছে।

মাহমুদুন নবীর ভাই মাহফুজার রহমান বলেন, “আমাদের এলাকায় একটি চোর চক্র সক্রিয় রয়েছে। তারা এর আগেও স্যালো মেশিন, পানি উত্তোলনের মোটরসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করেছে। আমাদের ধারণা, স্থানীয় ওই চোরেরাই এই ঘটনার সঙ্গে জড়িত।”

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল হোসেন জানান, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের পাঁচবিবিতে একই রাতে ৪ বাড়িতে চুরি

B
BN DESK | 27 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার