Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে জোর করে কলাগাছ কাটার অভিযোগ, ১৪৪ ধারা জারি

BN DESK
04 September 2026, 07:20 AM পড়তে ১ মিনিট
জয়পুরহাটের পাঁচবিবিতে জোর করে কলাগাছ কাটার অভিযোগ, ১৪৪ ধারা জারি

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামিদুল ইসলাম নামের এক কৃষকের ১০ শতক জমির শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ করা হয়েছে। এ নিয়ে গতকাল মঙ্গলবার বিবাদমান জমিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করেছে আদালত।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া গ্রামের হামিদুল ইসলাম তার পৈত্রিক ১০ শতক জমিতে চাষাবাদ করে আসছিলেন। বর্তমানে সেই জমিতে কলার গাছ ছিল। গত শনিবার সকালে একই গ্রামের প্রতিপক্ষের লোকজন উক্ত জমি নিজেদের দাবি করে জোরপূর্বক তা দখলে নেয়ার চেষ্টা করলে স্থানীয় ইউপি সদস্য কলাগাছ কাটতে নিষেধ করেন। কিন্তু ইউপি সদস্যের কথা না শুনে তারা কলাগাছ কেটে ফেলেন।

জমি দখল ও কলাগাছ কাটার বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষের জুয়েল বলেন, জমিটি তাদের সম্পত্তি। হামিদুল ইসলাম অন্যায়ভাবে দখলে নিয়ে চাষাবাদ করে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার শালিস হয় এবং মৌসুম শেষে কলাগাছ তুলে নেওয়ার পর জমিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সময় পার হওয়ার পরও জমির দখল ছেড়ে না দেওয়ায় তা দখল করা হয়।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, এর আগেও এসব সমাধানের সময় নির্ধারণ করা হয়েছিল। তবে উভয়পক্ষের অসহযোগিতায় তা সম্ভব হয়নি। নিষেধ করার পরও গাছগুলো কাটা হয়। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের পাঁচবিবিতে জোর করে কলাগাছ কাটার অভিযোগ, ১৪৪ ধারা জারি

B
BN DESK | 18 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার