Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

BN DESK
04 September 2026, 11:58 PM পড়তে ১ মিনিট
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিতি : পাঁচবিবিতে ট্রাকচাপায় সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে পাঁচবিবি-কামদিয়া সড়কের কুসুম্বা ইউনিয়নের সোনাকুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম মোহাম্মদপুর ইউনিয়নের কামারগ্রামের বিশা মন্ডলের  ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিরাজুল ইসলাম বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হোন। আজ সোমবার (১৪ জুলাই) দুপুরের দিকে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় সোনাকুল নামকস্থানে পৌঁছলে পাঁচবিবিগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। ট্রাক শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

B
BN DESK | 14 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার