Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে দাম বেশি নেওয়ায় মোবাইল কোর্টে জরিমানা

BN DESK
07 April 2026, 05:02 AM পড়তে ১ মিনিট

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবিতে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত পণ্যের দাম নেওয়ার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড করা হয়েছে। গতকাল রোববার বিকেলে পাঁচবিবি বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় তিনি রেলগেটের পূর্ব পাশে সাহা ট্রেডার্সের সত্বাধিকারী বাসু সাহা এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অতিরিক্ত নেওয়ার অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সহকারী কমিশনার বলেন, বাজারে সকল পণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। একই সঙ্গে ভোক্তাদের কাছে সঠিক দামে পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের পাঁচবিবিতে দাম বেশি নেওয়ায় মোবাইল কোর্টে জরিমানা

B
BN DESK | 07 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার