Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

BN DESK
01 September 2026, 07:04 PM পড়তে ১ মিনিট
জয়পুরহাটের পাঁচবিবিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে গলায় ফাঁস দিয়ে সোহেল হেমরম (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। আজ শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পূর্ব কড়িয়া (দরগাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল গ্রামের রোমেন হেমরমের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মামূনুর রশিদ মিল্টন জানান, সোহেল দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ছিল। সে বিভিন্ন সময় নিজের শরীরে নিজেই আঘাত করত। গতকাল শুক্রবার দিবাগত রাতে নিজ ঘরের তীরের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের পাঁচবিবিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

B
BN DESK | 23 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার