Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

BN DESK
05 September 2026, 01:04 PM পড়তে ১ মিনিট
জয়পুরহাটের পাঁচবিবিতে ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবির মালঞ্চা হঠাৎপাড়া গ্রাম থেকে ২৬ বোতল  ফেনিসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র‌্যাব-৫ সদস্যরা। গ্রেপ্তারকৃত মাদক কারবারী জাহাঙ্গীর মালঞ্চা হঠাৎপাড়া গ্রামের মজনু মিঞার ছেলে।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাঙ্গীর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে হিলি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক ফেন্সিডিল সংগ্রহ করে মালঞ্চা হঠাৎপাড়া বাজারে তার নিজ মুদি দোকানে মজুদ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে  র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

এসময় তার দোকানে তল্লাশি চালিয়ে ২৬ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তর করা হয়। জাহাঙ্গীরের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের পাঁচবিবিতে ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

B
BN DESK | 12 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার