Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

BN DESK
08 June 2026, 01:21 AM পড়তে ১ মিনিট

পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুস্পৃষ্ট হয়ে আনারুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার  সন্ধ্যায় উপজেলার আওলাই ইউনিয়নের কাঁকড়া পিংলু গ্রামে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের উমেদ আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আনারুল ইসলাম নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ সংক্রান্ত কাজ করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হলে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

B
BN DESK | 08 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার