Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু

BN DESK
01 September 2026, 07:01 PM পড়তে ১ মিনিট
জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে পুকুরে পানি সেচের মটর সেট করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আমির হোসেন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আমির হোসেন ওই গ্রামের মৃত মোনেছ মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আমির হোসেন সকালে পুকুরের পানি সেচ দেওয়ার জন্য বাড়ি থেকে বিদ্যুতের তার টেনে মটর সেট করতে গিয়ে অসাবধানতাবশত: তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। এঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ও পাঁচবিবি থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার