Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী মাদক কারবারি গ্রেফতার

BN DESK
10 October 2025, 09:42 PM পড়তে ১ মিনিট
জয়পুরহাটের পাঁচবিবিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী মাদক কারবারি গ্রেফতার

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : দীর্ঘদিন পালিয়ে থেকেও গ্রেফতার এড়াতে পারল না মাদক সম্রাজ্ঞী মৌলুদা বেগম (৬০)। অবশেষে জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশের জালে গ্রেফতার হয়েছে এই নারী মাদক কারবারি। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মৌলুদা বেগম উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের মেয়ে।

জানা যায়, গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে পাবনা সদর থানায় দায়ের করা মামলায় আদালত মৌলুদাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। মামলার রায়ের পর থেকে মৌলুদা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। গত বৃহস্পতিবার পাঁচবিবি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শাহজাহানপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইনুল ইসলাম বলেন, আদালতের রায়ের ওয়ারেন্টের ভিত্তিতে মৌলুদাকে গ্রেফতার করে থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের পাঁচবিবিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী মাদক কারবারি গ্রেফতার

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার