Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে যুবকের লাশ উদ্ধার

BN DESK
09 April 2026, 05:17 AM পড়তে ১ মিনিট

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের কোকতাড়া গ্রামের রেললাইনের পাশে নাজমুল হোসেন(৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ বুধবার (৮ এপ্রিল) সকালে সান্তাহার রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করেন। নিহত যুবক পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত অফিজ উদ্দিনের ছেলে।

স্থানীরা জানান, রাতের কোন এক সময় ট্রেন থেকে পড়ে মাথায় ও শরীরে আঘাত পেয়ে যুবকটির মৃত্যু হতে পারে বলে তাদের ধারণা। তারা সকালে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

সান্তাহার জিআরপি থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটের পাঁচবিবিতে যুবকের লাশ উদ্ধার

B
BN DESK | 09 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার