জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটে পৌর এলাকার দেবীপুর কাজিপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে দেবীপুর গ্রামের অধ্যাপক আব্দুল মালেকের বাড়িতে ওই ডাকাতি হয়। ডাকাতরা ৫০ হাজার টাকা ও চার ভরি সোনার গহনা লুট করে নিয়ে যায়।
বাড়ির মালিক আব্দুল মালেক বলেন, গত মঙ্গলবার দিবাগত রাতে আমরা ঘুমিয়ে পড়ি। ভোর সাড়ে ৪টার দিকে বাড়ির রান্না ঘরের জানালার গ্রিল কেটে মুখে কাপড় বাঁধা ৮-১০ জন ডাকাত দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে।
এরপর তারা আমাদের ঘুম থেকে ডেকে তুলে ধারালো অস্ত্র গলায় ধরে হত্যার ভয় দেখিয়ে প্রথমে দু’টি মোবাইল ফোন নিয়ে নেয়। তারপর তাদের হাত কাপড় দিয়ে বেঁধে ডাকাতরা শোকেসে কাপড়ের ভিতরে রাখা ৫০ হাজার টাকা ও শোকেসের ওপর রাখা দু’টি আংটি ও চার ভরি ওজনের গলার চেইন ও ব্রেসলেট নেয়।
যাওয়ার আগে ডাকাত দল দু’টি মোবাইল ফোন বাড়ির ভেতর ফেলে রেখে যায়। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।