Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটে আমির হোসেন হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

BN DESK
05 September 2026, 01:05 PM পড়তে ১ মিনিট
জয়পুরহাটে আমির হোসেন হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাট কোর্ট রিপোর্টার : জয়পুরহাটে আমির হোসেন হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্ত সুমন হোসেন জয়পুরহাট সদর উপজেলার পলিকাদোয়া গ্রামের নুরুননবীর ছেলে। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, মামলার আসামি সুমন হোসেন পলিকাদোয়া গ্রামে বিয়ে করে শ^শুর বাড়িতে ঘরজামাই থাকতেন। ওই গ্রামের আমির হোসেন ঘরজামাই থাকা নিয়ে সুমন হোসেনকে তুচ্ছতাচ্ছিল করে আসছিল। এ নিয়ে সুমনের সঙ্গে আমির হোসেনের মনমালিন্য বাড়ে।

এ ঘটনাকে কেন্দ্র করে গত ২০০৮ সালে ২৬ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে আমির হোসেন সুমন হোসেনের শ^শুর সুজাউল ইসলামের বাড়িতে তার সঙ্গে তর্কে লিপ্ত হয়। এ সময় সুমন হোসেনের  মারপিটে আমির হোসেন মারা যায়। নিহত আমির পলিকাদোয়া গ্রামের মহিউদ্দীনের ছেলে।

এ ঘটনায় নিহত আমির হোসেনের স্ত্রী জোসনা বেগম বাদি হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। এ মামলায় সাক্ষ্য, প্রমান শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটে আমির হোসেন হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

B
BN DESK | 14 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার