Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটে ট্রাক চাপায় নারী মটরসাইকেল চালক নিহত

BN DESK
05 September 2026, 12:34 PM পড়তে ১ মিনিট
জয়পুরহাটে ট্রাক চাপায় নারী মটরসাইকেল চালক নিহত

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার জয়পুরহাট-ধামুইরহাট সড়কে পাথরবোঝাই ট্রাকের চাপায় জ্যোতি বেগম নামের এক নারী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় মরিয়ম বেগম নামের অপর এক আরোহী গুরুতর আহত হন। আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকাল পৌনে ৭টার দিকে জয়পুরহাট সদর উপজেলার মঙ্গলবাড়ি কলেজ গেটের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

নিহত জ্যোতি বেগম স্থানীয় বেসরকারি সংস্থা ডিএমএসএস’র মঙ্গলবাড়ি শাখার হিসেবরক্ষক এবং আহত মরিয়ম বেগম জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটের ১ম বর্ষের মিডওয়াইফির শিক্ষার্থী। তাদের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ইছুয়া খারতা ও ইছুয়া ঈশ্বরপুর গ্রামে।

স্বজন ও পুলিশ জানায়, ওইদিন সকালে জ্যোতি তার ব্যবহৃত মোটরসাইকেলে পাশের গ্রামের তার বান্ধবি মরিয়মকে সাথে নিয়ে জয়পুরহাটে আসছিলেন। পথে মঙ্গলবাড়ি কলেজ গেটের সামনে বিপরীতমুখী পাথরবোঝাই একটি দশ চাকার ট্রাক তাদের বহকারী মটরসাইকেলকে চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জ্যোতি প্রাণ হারায় এবং মরিয়ম গুরুতর আহত হলে তাকে দ্রুত জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সকাল ১০টার দিকে মরিয়মকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তার দুই পা ট্রাকের চাপায় পিষ্ট হয়ে থেতলে গেছে। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটে ট্রাক চাপায় নারী মটরসাইকেল চালক নিহত

B
BN DESK | 27 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার