Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ চারজন গ্রেফতার

BN DESK
05 September 2026, 12:59 PM পড়তে ১ মিনিট
জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ চারজন গ্রেফতার

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈলের দস্তপুর ভাটার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলো জেলার পাঁচবিবি উপজেলার খাসবাট্টা গ্রামের এনামুল হকের ছেলে ওমর আলী (২০), মাসুম সাজ্জাদের ছেলে শিশির (১৯), খাসবাগুড়ি গ্রামের ধলু হোসেনের ছেলে লিমন হোসেন (১৯) ও রবিউল ইসলামের ছেলে রাসেল হোসেন (১৯)।

ওসি হুমায়ূন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত গভীর রাতে পুরানাপৈলের দস্তপুর ভাটার মোড় এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি  ধারালো চাকু, লোহার পাইপ ও প্লাস্টিকের রশি উদ্ধার করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ চারজন গ্রেফতার

B
BN DESK | 27 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার