Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটে বিজিবির তল্লাশি জোরদার

BN DESK
09 May 2026, 02:16 AM পড়তে ১ মিনিট

জয়পুরহাট প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই জয়পুরহাট সীমান্ত জুড়ে বইছে উদ্বেগের হাওয়া। নির্বাচনে বিজেপির বিপুল জয় এবং দলটির প্রভাবশালী নেতাদের বিতর্কিত 'পুশইন' হুমকির পর নড়েচড়ে বসেছে বিজিবি। এজন্য জয়পুরহাট সীমান্তের প্রতিটি পয়েন্টে বাড়ানো হয়েছে নজরদারি।

শুধু সীমান্ত চৌকি নয়,চেকপোস্টগুলোতেও চলছে কড়া তল্লাশি। সন্দেহভাজন কোনো ব্যক্তি বা যানবাহন যেন এড়িয়ে যেতে না পারে, সেজন্য জয়পুরহাট ২০ বিজিবির সদস্যরা ব্যবহার করছেন প্রশিক্ষিত ডগ স্কোয়াড। প্রতিটি যানবাহনে যাত্রীদের শরীর তল্লাশির পাশাপাশি ব্যাগ ও মালামাল চেক করা হচ্ছে সুনিপুণ ভাবে।

প্রযুক্তির ব্যবহারেও পিছিয়ে নেই সীমান্তরক্ষী বাহিনী। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং রিয়েল-টাইম মনিটরিংয়ের জন্য বিজিবি সদস্যদের পোশাকে যুক্ত করা হয়েছে বডি অন ক্যামেরা। এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা, যা সরাসরি নিয়ন্ত্রিত হচ্ছে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটে বিজিবির তল্লাশি জোরদার

B
BN DESK | 09 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার