Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটে সরিষা ক্ষেত থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

BN DESK
05 September 2026, 12:14 PM পড়তে ১ মিনিট

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে সরিষার ক্ষেত থেকে তাইফ হাসান (১৬)  নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট পৌর শহরের পূর্ব দেবীপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তাইফ হাসান নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের মৃত তুহিন হোসেনের ছেলে। সে জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলেন। ওসি আনিছুর রহমান জানান,  তাইফ হাসান তার মায়ের সঙ্গে গত শনিবার ঢাকা থেকে বাসযোগে জয়পুরহাট শহরে আসেন।

সে পানি পান করার কথা বলে হারিয়ে যায়। রোববার দুপুরে শহরের পূর্ব দেবীপুর এলাকার একটি সরিষার ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ পরে গিয়ে মরদেহ উদ্ধার করে। (ওসি) আরও জানান, তাইফ হাসানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাটে সরিষা ক্ষেত থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

B
BN DESK | 01 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার