জয়পুরহাট জেলা প্রতিনিধি : র্যাব-৫ জয়পুরহাটের সদস্যরা অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী এবং হত্যা ও ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার দিবাগত রাত ১০টায় সদর উপজেলার জামালপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত গাঁজা ব্যবসায়ী হলো সদর উপজেলার ভিটি গ্রামের আব্দুর রহিমের ছেলে মিনহাজুল ইসলাম (২৬), খাঁ পাড়া গ্রামের ফজলু মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩৭)।
এছাড়াও হত্যা ও ধর্ষণ মামলার পলাতক আসামী জামালপুর কালীপাড়া গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে মোঃ আসলাম হোসেনকে (৪৫) জামালপুর থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জয়পুরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে।