Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাট ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১

BN DESK
05 September 2026, 12:58 PM পড়তে ১ মিনিট
জয়পুরহাট ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১

জয়পুরহাট জেলা প্রতিনিধি : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট জেলা সদরের কলাবাজার এলাকায় অভিযান চালিয়ে কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক  থেকে অবৈধভাবে চাঁদা আদায় করার সময় তোফাজ্জল হোসেনকে (৪৬) গ্রেফতার করেছে।

গতকাল রবিবার সন্ধ্যায় সে স্থানীয় রাজনীতিবিদ ও সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে চাঁদা আদায় করছিলো। এ সময় চাঁদা আদায়ের টাকাসহ চাঁদাবাজ তোফাজ্জলকে র‌্যাব  গ্রেফতার করে। সে সদর উপজেলার পাকড়ডেরা গ্রামের পাঁচকর মন্ডলের ছলে।

র‌্যাব জানায়,  গ্রেফতারকৃত  তোফাজ্জল দীর্ঘদিন ধরে জয়পুরহাটের কলাবাজার এলাকায় কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক থেকে স্থানীয় রাজনীতিবিদ ও সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে চাঁদা তুলে আসছিল। এছাড়াও সে ড্রাইভারদের বিভিন্নভাবে ভয় দেখিয়ে জিম্মি করে রাখত, যেন কেউ তার চাঁদাবাজির ব্যাপারে মুখ না  খোলে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাট ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১

B
BN DESK | 05 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার