Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাট বিআরটিএ ও পাসপোর্ট অফিস থেকে ৫ দালাল গ্রেফতার, জেল-জরিমানা

BN DESK
05 September 2026, 12:46 PM পড়তে ১ মিনিট
জয়পুরহাট বিআরটিএ ও পাসপোর্ট অফিস থেকে ৫ দালাল গ্রেফতার, জেল-জরিমানা

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটে র‌্যাব সদস্যরা পাসপোর্ট ও বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে ৫দিনের বিনাশ্রমে কারাদন্ড ও প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই কারাদন্ড দেন।

গ্রেফতারকৃতরা হলো, জয়পুরহাট বিআরটিএ অফিসের দালাল পৌর এলাকার পাঁচুরমোড়ের মৃত দুদু মিয়ার ছেলে মোঃ রফিকুল ইসলাম (৫৯), আরাফাত নগর মহল্লার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ রেজানুর রহমান সাজু (৩৬) এবং পাসপোর্ট অফিসের দালাল বাবুপাড়া মহল্লার মৃত মিজানুর রহমানের ছেলে মোঃ আলম রশিদ (৪০), সদর উপজেলার চকদাদড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মোঃ মাহতাব উদ্দিন (৬২) ও চকপাড়ার-মোজাম্মেল হকের ছেলে মোঃ মামুনুর রশিদ (৫০)।

র‌্যাব-৫ জয়পুরহাট সূত্রে জানা যায়, পাসপোর্ট অফিসের দালালরা পাসপোর্ট প্রত্যাশীদের ফাঁদে ফেলে হয়রানী ও কাজ করে দিবে বলে আশা দিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে এবং বিআরটিএ অফিসে মোটরযান নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট নিতে গেলে স্বাভাবিক নিয়মে কাজ হয় না। মাসের পর মাস ঘুরতে হয় তাদের।

দালাল চক্র ছাড়া কোন কাজই হয় না। বছরেও মেলে না ড্রাইভিং লাইসেন্স। ফলে তাদের ধরতে হয় চালালদের। লাইসেন্স প্রত্যাশীদের ধরে কাজ করতে মোটা অংকের টাকা গুনতে হয়। এরূপ সংবাদের ভিত্তিতে আজ বুধবার (১৩ মার্চ) জয়পুরহাট র‌্যাব ওই অভিযান পরিচালনা করে ৫ দালালকে গ্রেফতার করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুরহাট বিআরটিএ ও পাসপোর্ট অফিস থেকে ৫ দালাল গ্রেফতার, জেল-জরিমানা

B
BN DESK | 13 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার