Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুুরহাটের বাগজানায় ঘরে অগ্নিসংযোগ ও বিষ দিয়ে পুকুরের মাছ নিধন

BN DESK
01 September 2026, 06:58 PM পড়তে ১ মিনিট
জয়পুুরহাটের বাগজানায় ঘরে অগ্নিসংযোগ ও বিষ দিয়ে পুকুরের মাছ নিধন

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি: পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ঘরে অগ্নিসংযোগ, গাছ কাটা ও পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করে লক্ষাধিক টাকার ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেন বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে নফির উদ্দিন।

অভিযোগে জানা যায়, একই গ্রামের মৃত অচিমদ্দিনের ছেলে রাজুর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট নফিরের ঘরে আগুন দেয়, পরদিন বাগানের নেটের বেড়া ভাংচুরসহ বাগানের বেশ কিছু গাছ কেটে ফেলে। এর প্রতিবাদ করায় উল্টো প্রাণনাশের হুমকি দেয় রাজু। গত ২৮ আগস্ট বৃহস্পতিবার রাতে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট  প্রয়োগে মাছ মেরে ফেলে। ‎মাছ মেরে ক্ষতি করায় নফির থানায় আবারো অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে রাজু বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা। যারা এ কাজ করেছে তাদেরকে ধরতে পারছে না। আমি জমি পাই তাই আমাকে সন্দেহ করেছে।’ পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জয়পুুরহাটের বাগজানায় ঘরে অগ্নিসংযোগ ও বিষ দিয়ে পুকুরের মাছ নিধন

B
BN DESK | 29 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার