Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়ের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের মামলা অনুমোদন

BN DESK
07 September 2026, 09:34 AM পড়তে ১ মিনিট
জয়ের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের মামলা অনুমোদন

৬০ কোটি টাকারঅবৈধ সম্পদ এবং ৫৭ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়ের নামে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযোগ সংশ্লিষ্ট সজিব আহমেদ ওয়াজেদের নামে সর্বমোট ৬০ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকা অবৈধভাবে অর্জন ও হুন্ডি বা অন্য মাধ্যমে অর্থ পাচার করে আমেরিকাতে দুটি বাড়ি ৫৪ কোটি ৪ লাখ ৩২ হাজার ২৫৮ টাকায় ক্রয় এবং তিনি নিজ নামে মোট ২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৫৭ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা সন্দেহজনক লেনদেন করে। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এর শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, ২০০৪ এর ২৭(১) ধারা, এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ। পরে এ বিষয়ে একটি মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

জয়ের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের মামলা অনুমোদন

B
BN DESK | 14 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার