Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহ আওয়ামী লীগের সভাপতি অপু রিমান্ডে

BN DESK
01 September 2026, 06:39 PM পড়তে ১ মিনিট
ঝিনাইদহ আওয়ামী লীগের সভাপতি অপু রিমান্ডে

ঢাকা থেকে গ্রেফতার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি সফিকুল ইসলাম অপুকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে ঝিনাইদহের একটি আদালতে তাকে তোলা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোন্তাহারুল ইসলাম শহরের আক্তার ফার্মেসিতে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. ওয়াজিদুর রহমান দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি সফিকুল ইসলাম অপুর নামে পাঁচটি মামলা রয়েছে। আক্তার ফার্মেসি ভাঙচুর ও অগ্নিকাণ্ডের মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পর্যায়ক্রমে অন্যান্য মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

পুলিশ জানায়, গতকাল রোববার (১৭ আগস্ট) ঢাকার ধানমন্ডির বাসা থেকে সফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সকালে তাকে ঝিনাইদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট থেকে পলাতক ছিলেন সফিকুল ইসলাম। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

অপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন তিনি।

২০২৪ সালের ২৪ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি আব্দুল হাইয়ের মৃত্যু হলে সভাপতি হন অপু।

এলাকা: ফেনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ঝিনাইদহ আওয়ামী লীগের সভাপতি অপু রিমান্ডে

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার