Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝড়ে উপড়ে পড়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

BN DESK
04 September 2026, 10:33 PM পড়তে ১ মিনিট

লক্ষ্মীপুরে ঝড়ে সড়কের ওপর উপড়ে পড়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মনোহরি দাশ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

গতকাল বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ১টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের চৌরাস্তা সরকারি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনোহরি দাশ কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার কর্ণজিত দাশের ছেলে। তিনি স্থানীয় করইতলা বাজারে বড় ভাই গিরি দাশের সঙ্গে পারিবারিক স্বর্ণের দোকানে ব্যবসা করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে ব্যবসায়িক প্রয়োজনে কমলনগর উপজেলার করইতলা এলাকার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে লক্ষ্মীপুর যাচ্ছিলেন মনোহরি। হঠাৎ প্রচণ্ড ঝোড়ো বাতাস শুরু হলে সড়কের ওপর একটি গাছ উপড়ে পড়ে। অন্ধকারের মধ্যে দ্রুতগতির মোটরসাইকেলটি ওই গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির বন্ধু আব্দুর রহমান রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ঝড়ে উপড়ে পড়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

B
BN DESK | 19 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার