Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝড়-পেনাল্টি, চার ঘন্টার নাটকীয় ম্যাচ জিতে শেষ আটে চেলসি

BN DESK
02 September 2026, 07:28 AM পড়তে ১ মিনিট
ঝড়-পেনাল্টি, চার ঘন্টার নাটকীয় ম্যাচ জিতে শেষ আটে চেলসি

স্পোর্টস ডেস্ক : প্রকৃতি, ভাগ্য আর আবেগ মিলিয়ে রীতিমতো সিনেমার চিত্রনাট্য হয়ে উঠেছিল চেলসি ও বেনফিকার মধ্যকার ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। চার ঘণ্টার টানটান উত্তেজনার ম্যাচে অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ ক্লাব চেলসি। যারা ৪-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে।

মার্কিন যুক্তরাষ্ট্রের শার্লটে যখন দুই দল মাঠে নামে, তখন কেউ ভাবেনি একসময় গ্যালারি খালি করে দিতে হবে। ৬৪ মিনিটে রিস জেমসের অসাধারণ ফ্রি-কিকে চেলসি এগিয়ে গেলে মনে হচ্ছিল ম্যাচের ভাগ্য লেখা হয়ে গেছে। কিন্তু খেলার ৮৬ মিনিটে হঠাৎ শুরু হয় তীব্র ঝড়-বৃষ্টি। খেলা বন্ধ করে দেওয়া হয় নিরাপত্তার কারণে। দর্শকদের সরিয়ে নেওয়া হয় স্ট্যান্ড থেকে। দীর্ঘ দুই ঘণ্টার বিরতি শেষে আবার শুরু হয় খেলা। দীর্ঘ অপেক্ষার পর মাঠে ফিরে খেলা শুরু হতেই চেলসির জন্য আসে ধাক্কা। যোগ করা সময়ে মালো গুস্তোর হাতে বল লাগলে বেনফিকাকে পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে গোল করেন আর্জেন্টিনার অভিজ্ঞ তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। সমতায় ফেরে বেনফিকা।

তবে অতিরিক্ত সময়েই বদলে যায় চিত্র। বেনফিকার খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে দশজনের দলে পরিণত হয় বেনফিকা। এই সুযোগকে কাজে লাগাতে দেরি করেনি চেলসি। এনকুনকু, পেদ্রো নেতো ও কিয়েরনান ডিউসবারি-হল একে একে তিনটি গোল করে নিশ্চিত করেন ব্লুজদের জয়।

এই দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে চেলসি। তাদের প্রতিপক্ষ এবার ব্রাজিলের ক্লাব পালমেইরাস। যারা আগেই শেষ আটে উঠেছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ফিলাডেলফিয়ায়, স্থানীয় সময় শুক্রবার রাত ৮টায় (বাংলাদেশ সময় শনিবার রাত ১টা)।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ঝড়-পেনাল্টি, চার ঘন্টার নাটকীয় ম্যাচ জিতে শেষ আটে চেলসি

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার